চি র কু ট
ইংরেজি শেখার পদ্ধতি নিয়ে কর্মশালা
উচ্চশিক্ষার জন্য দেশের প্রায় সব জায়গাতেই ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়। আর দীর্ঘদিন বাংলা মাধ্যমে পড়াশোনা করে আসা শিক্ষার্থীরা ভাষাগত কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়েন বিপাকে। এই দুর্গতি এড়াতে ১৮ জানুয়ারি স্টেট ইউনির্ভাসিটির আয়োজনে উচ্চশিক্ষার প্রেক্ষাপট ও শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা শেখানোর পদ্ধতির ওপর সেমিনার হয়। সেমিনারটির প্রতিপাদ্য ছিল Higher Education : Regional Perspective, English as Skill। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য ইফতেখার গণি চৌধুরী। উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে শিক্ষক ও ছাত্রদের জন্য তৈরি আলাদা আলাদা ইংরেজি প্রশিক্ষণের কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে স্টেট ইউনিভার্সিটিতে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে গত ২৭ জানুয়ারি। প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবেন। বিস্তারিত: www.nu.edu.bd