চি র কু ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়েটে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হয়েছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব৷ দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে৷ ‘স্বপ্ন ফ্রেমে বর্ণিল হোক প্রজাপতির ডানায় চড়ে’ স্লোগানে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি৷ তিন দিনের আয়োজনে ছিল সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ধারণা প্রতিযোগিতা, নাটক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান৷

ডিজিটাল ফটোগ্রাফিবিষয়ক কর্মশালা

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সাব) বিজয় ক্যাম্পাসে ১২ মার্চ হয়ে গেল ডিজিটাল ফটোগ্রাফিবিষয়ক কর্মশালা৷ সাবের জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ও স্কিলট্রি যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে৷ সরগম পত্রিকার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন এই কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন৷ স্টেট ইউনিভার্সিটি ছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন৷—রফিকুল ইসলাম

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা

‘শিক্ষার উন্নয়নের মাধ্যমেই দ্রুততম অর্থনৈতিক উন্নয়ন সম্ভব’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে৷ বিষয়ের পক্ষে ছিলেন সিএসই বিভাগের সিনথিয়া হক, শরীফুল আলম ও রুমা সিনহা৷ বিপক্ষে ছিলেন ইইই বিভাগের তাসলিমা জান্নাত, সুস্মিতা রায় ও মিঠুন৷ বিজয়ী হয় বিপক্ষ দল৷—সিলেট প্রতিনিধি