চি র কু ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার সুযোগ

৬ অক্টোবর প্রকাশিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। এ জন্য টেলিটক মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে এক হাজার টাকা জমা দিতে হবে।

আইইউবিতে সেমিনার

২৪ অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ইংরেজি সংস্করণের শর্তবর্ষ উদ্যাপন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়

৪ অক্টোবর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রীদল।

স্টার-ইউআইইউ প্রামাণ্যচিত্র

ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয় স্টার-ইউআইইউ প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা। ‘আরবান ট্রান্সপোর্টেশন সিস্টেম অব ঢাকা সিটি’ বিষয়ে নির্মিত ১৭টি প্রামাণ্যচিত্রের মধ্যে সেরা হয় ইউল্যাবের জাহিদ গগনের নির্মিত প্রামাণ্যচিত্র। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতে এআইইউবির ইমন ফয়সাল ও ড্যাফোডিল ইউনিভার্সিটির সৈয়দ রায়হান-উল-ইসলাম নির্মিত প্রামণ্যচিত্র।