চি র কু ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্বাবিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

২০১৩-১৪ শিক্ষাবর্ষের ১০ থেকে ১৪ নভেম্বরের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। বিস্তারিত: www.ru.ac.bd

বিএড পরীক্ষার ফরম পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে ২০১৩ সালের বিএড পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। পরীক্ষায় অংশ নিতে আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণ করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার আবেদন-সংক্রান্ত সব কাজ করতে হবে অনলাইনে। ওয়েবসাইট: www.nuadmission.com/bed

ঢাকায় শিক্ষার্থীদের মোবাইল অ্যাপস নির্মাণ কর্মশালা

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ২৩ নভেম্বর শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণের ওপর কর্মশালা আয়োজন করেছে। কর্মশালায় জাভা ও অ্যান্ড্রয়েডের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। রেজিস্ট্রেশন ফি ও বিস্তারিত জানার জন্য যোগাযোগ: ০১৭৭০২৯৫১৬৮।