চি র কু ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন-প্রক্রিয়া শুরু হবে ২০ নভেম্বর থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। বিস্তারিত www.nu.edu.bd
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ
নতুন তারিখ অনুযায়ী প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগমী ৫ থেকে ৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও অন্য তথ্যাদি জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ru.ac.bd
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
১৭ নভেম্বর অনুষ্ঠেয় সি ১-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর এবং ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এইচ ১-৩ ইউনিট এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত www.cu.ac.bd