চি র কু ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

শোকে, শক্তিতে, সংগ্রামে শিরোনামে তিন দিনের বিজয় উৎসব হয়েছে বুয়েট ক্যাম্পাসে। গতকাল বিকেলে বইমেলা উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে এই আয়োজনের। তিন দিনের আয়োজনে থাকছে আলোকচিত্র প্রদর্শনী, দেয়াল পত্রিকা, বিজয় মেলা, মুক্তিসংগ্রামের চলচ্চিত্র প্রদর্শনী। ১৬ ডিসেম্বর মূল আয়োজন থাকছে স্মৃতিসৌধের উদ্দেশে বাইসাইকেল র‌্যালি।

রচনা ও বই পড়া প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উপলক্ষে পাবলিক লাইব্রেরি রচনা ও বই পড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। চারটি গ্রুপে হবে এই প্রতিযোগিতা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এক হাজার ৫০০ শব্দের রচনার বিষয় ‘যুদ্ধে যুদ্ধে নয় মাস’। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের এক হাজার ৮০০ শব্দে ‘বিজয় দিবস ও নারী মুক্তিযোদ্ধা’। সর্বসাধারণের জন্য ‘বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ’ বিষয়ে দুই হাজার শব্দে রচনা লিখতে হবে। জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

রোকেয়া দিবস উদ্যাপন

রোকেয়া দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। এ বছর মেধা বৃত্তি পেয়েছেন ফিন্যান্স বিভাগের মারিয়া হোসেন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আফসানা ইসলাম, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের মালিহা তাবাস্সুম মুনির ও অণুজীব বিজ্ঞান বিভাগের সামিনা মমতাজ। সাধারণ বৃত্তি পেয়েছেন আরও চারজন শিক্ষার্থী।

সলিমুল্লাহ মেডিকেল কলেজে সাংস্কৃতিক ও খেলাধূলা সপ্তাহ

সকালে পাতায় জমা শিশির যখন জানান দিচ্ছে নগরে শীতের আগমন। এমন দিনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিলনায়তন থেকে ভেসে আসছে বসন্তের গান। বলছিলাম ‘বার্ষিক সাংস্কৃতিক ও খেলাধূলা সপ্তাহ’-২০১৩ আয়োজনের কথা। সপ্তাহব্যাপি এ আয়োজনে শিক্ষার্থীদের হাড্ডাহাড্ডি লাড়াই যেমন ছিল মঞ্চে সুরের প্রতিযোগিতা তেমনি ছিল খেলার মাঠে বিভিন্ন ক্রিড়া নৈপুণ্যে। আগ্রহের কমতি ছিল না দর্শক বনে যাওয়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদেরও। নিজ নিজ ব্যাচের সমর্থনে মেতে উঠেছেন। মেয়েরা প্রতিযোগিতা করেছে হাড়ি ভাঙা, মিউজ্যািল চেয়ার, ভারসাম্য দৌড় ইত্যাদি ইভেন্টে। ক্রিকেট ও ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।— ফারহানা মিথিলা