চি র কু ট
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মুন ’১৪
‘২০১৫ উত্তর পৃথিবী: একটি সুন্দর আগামীর পথে’ স্লোগান নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস কমিউনিকেটরস (আইএবিসি) আগামী ১৭-২১ জানুয়ারি আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মুন সম্মেলন ২০১৪, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিনিধির অংশগ্রহণ করার কথা রয়েছে। পাঁচ দিনের এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসিক ক্যাম্পাস সাভারে এবং ব্র্যাক সিডিএম-এ। ইংরেজিতে দক্ষ আগ্রহী শিক্ষার্থীরা www.bracumun.org ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে পারেন। বিস্তারিত তথ্য: www.fb.com/bracuglobalmun
স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতার পাঠ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শুরু হয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস জানান, এখন তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে, ক্লাস শুরু হবে জানুয়ারিতে।
যোগাযোগ: সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন: ০১৭৬৬৬৬৩৫৫৬, ০১৭৬৬৬৬৩৫৫৭-৮
www.sub.edu.bd
জাপান স্টাডি সেন্টারে স্নাতকোত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টারে ‘জাপান স্টাডিজ’ বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। www.du.ac.bd/research3/research_centre_details.php?id=25#