প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষকেরা এবার চিংড়ির খোলস থেকে তৈরি করেছেন একধরনের জৈব প্লাস্টিক বা বায়োপ্লাস্টিক৷ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উইস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যালি ইনস্পায়ার্ড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক জ্যাভিয়ার ফার্নান্ডেজ এ গবেষণায় নেতৃত্ব দেন৷ গবেষণাগারে বায়োপ্লাস্টিক তৈরির জন্য তাঁরা ব্যবহার করেন চিটিন৷ এটি পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে পাওয়া যায় এমন জৈব উপাদান, যার অধিকাংশই আসে চিংড়ির খোলস থেকে৷ ফার্নান্ডেজ বলেন, এমনিতে চিংড়ির খোলস একটি আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়৷ কিন্তু শক্ত ও জটিল কাঠামোর জন্য একটি টেকসই উপাদান হিসেবে এটির উপযোগিতা অনেক৷ উদ্ভাবিত নতুন বায়োপ্লাস্টিকটি বাণিজ্যিকভাবে উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ফক্সনিউজ৷