চিকিৎসায় জেলিফিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকগুলো শুঁড়ওয়ালা সামুদ্রিক প্রাণী কম্ব জেলিফিশের ওপর গবেষণায় বিজ্ঞানীরা মস্তিষ্কের বৃদ্ধির নতুন একটি প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছেন৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষকের দাবি, তাঁদের এই উদ্ভাবনের ফলে মানুষের মস্তিষ্কের কোষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে৷ আর তাতে হয়তো পার্কিনসন ও আলঝেইমারের মতো বিভিন্ন রোগের চিকিৎসায় আসবে সাফল্য৷ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিওনেড মরোজের নেতৃত্বে কয়েকটি দেশের বিজ্ঞানীদের একটি দল কম্ব জেলিফিশ নিয়ে গবেষণা করেন৷ তাঁদের মতে, কম্ব জেলিফিশের কোষীয় গঠন বেশ ভিন্ন ও জটিল৷ এই বিশেষ জেলিফিশ মাত্র চার দিনের মধ্যে নতুন করে মস্তিষ্কের কোষ তৈরি করতে পারে৷ তাঁরা দেখেছেন, পরীক্ষাগারে একটি কম্ব জেলিফিশ চারবার পর্যন্ত মস্তিষ্কের কোষ নতুন করে তৈরি করেছে৷ রয়টার্স৷