প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: বড় আস্ত মুরগি চামড়া ছাড়ানো একটি, আলু বোখারা ১০০ গ্রাম, ডিম ১টা, লেবুর রস ১০০ গ্রাম, টক দই ১০০ গ্রাম, মরিচের গুঁড়া ২৫ গ্রাম, আদা বাটা ২০ গ্রাম, রসুন বাটা ১৫ গ্রাম, তেল ও লবণ স্বাদমতো।
প্রণালি: মুরগি পরিষ্কার করে নিন। এরপর ছুরি দিয়ে চিকন চিকন করে কেচে নিন। এবার তেল বাদে সবকিছু একত্রে মিশিয়ে নিন। এবার মাখানো মসলা মুরগিতে ভালো করে মেখে ২০-২৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে ভেজে নামিয়ে নিন। নানরুটি বা পরোটা দিয়ে পরিবেশন করুন।