চিতাও রোবট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবট চিতাটি দেখতে বাস্তবের মতোই ক্ষিপ্র
রোবট চিতাটি দেখতে বাস্তবের মতোই ক্ষিপ্র

জন নোলান মূলত একজন রোবট নির্মাণকারী। জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজে কাজের জন্য তিনি পরিচিত পান। বর্তমানে বিগ ক্যাট সপ্তাহের জন্য ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে কাজ করছেন তিনি। আর এই কাজের অংশ হিসেবেই প্রথমবারের মতো বাস্তব অভিব্যক্তিসম্পন্ন একটি রোবোটিক চিতা তৈরি করেছেন।
বিশাল এই রোবোটিক পশু ১.৩ মিটার লম্বা, তৈরিতে মুখের অভিব্যক্তি ও ভীতিকর গর্জনের ওপরই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নোলান বলেন, এর ১৬টি মোটর মুখ ও মাথার অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, ফলে এটিকে অবিশ্বাস্যভাবেই ক্ষিপ্র মনে হয়।
মুম্বাইয়ের মতো প্রাকৃতিক আবাসস্থলগুলো বিলীন হয়ে যাওয়ার প্রতিবাদ হিসেবে এই বিশাল রোবোটিক পশুটিকে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অন্যান্য বাঘজাতীয় প্রাণীর সঙ্গেই দেখানো হয়েছে।
নোলান বলেন, ‘আমরা এখন যেমন রাতে আমাদের কাছাকাছি শিয়ালের আওয়াজ শুনতে পাই, ঠিক তেমনি বাসস্থান হারানোর ফলে চিতাবাঘেরাও অন্য কোনো উপায় না পেয়ে মানুষের আবাসস্থলে বসবাস শুরু করেছে, যা এই পশুদের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’
মোখলেছুর রহমান, সূত্র: ম্যাশেবল