চিত্রনাট্যকার আবশ্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি একজন তরুণ লেখক?
তাহলে নিচের চিত্রনাট্যটি পড়ুন—
ভিলেনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ অভিযানে নামে। আজ সকাল সাতটার পর সদর থানার বিবিরচর এলাকায় পৌঁছায়। সেখানে ভিলেনের সহযোগীরা অবস্থান করছিল। তারা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে থাকা ভিলেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বুকের বাঁপাশে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শকের নেতৃত্বে ২০ জন পুলিশ দুটি গাড়ি নিয়ে এ অভিযান চালায় বলে জানান ওসি। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিনটি গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গুলিতে একজন কনস্টেবল আহত হন। তাঁকে প্রথমে সদর হাসপাতাল ও পরে পুলিশ লাইন্সের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পড়েছেন? তাহলে এবার বলুন,
আপনি কি পারবেন একই ঘটনা নিয়ে আরও নানান প্রেক্ষাপটে গল্প ফাঁদতে?

পারলে হাত তুলুন আর যোগাযোগ করুন আমাদের সঙ্গে! আকর্ষণীয় বেতন নিয়ে আমরা আছি আপনার অপেক্ষায়!

CFM

ক্রাইম ফিকশন মিডিয়া
১০০ ভূতের গলি, ঢাকা, বাংলাদেশ