চিনিকলে ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডিজিটাল পদ্ধতিতে পুর্জি বিতরণ ব্যবস্থাপনা ও আখের মূল্য পরিশোধ’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জানানো হয়, চলতি মৌসুম থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকলে ডিজিটাল তথ্য সেবার মাধ্যমে পুর্জি বিতরণ ও আখের মূল্য পাওয়ার খবর এসএমএসের মাধ্যমে কৃষকেরা জানতে পারবেন। ০১৫৫২৮৮৮৮৪৪ নম্বরে এসএমএস করে কৃষকেরা পুর্জি ও আখের মূল্য পাওয়ার বিষয়টি জানতে পারবেন। এ ছাড়া ০১৭১৫৪১২১৩৭ নম্বরে ফোন করেও জানতে পারবেন। পঞ্চগড়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ডিজিটাল পুর্জি ব্যবস্থাপনা এবং আখ বিক্রির অর্থ পাওয়ার নিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়। ঠাকুরগাঁওয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (সিডিআর) মো. ইয়াহিয়া মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকার, এটুআইয়ের সিস্টেম এনালিস্ট ফরহাদ জাহিদ শেখ, সিডিআরের মহাব্যবস্থাপক (সম্প্রসারন) আমজাদ হোসেনসহ অনেকে। —পঞ্চগড় ও ঠাকুরগাঁও প্রতিনিধি