চিন্তা ধরার যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের চিন্তা পড়তে পারা কিংবা শনাক্ত করার একটি যন্ত্র উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। `আইব্রেন' হেডব্যান্ড নামের যন্ত্রটি কোনো মানুষের মাথায় পরানো হলে তঁার চিন্তা পড়তে সক্ষম। নিউইয়র্ক টাইমস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, ক্ষুদ্র এ যন্ত্রটি বর্তমান সময়ের বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী ও জ্যোতির্বিদ স্টিফেন হকিংয়ের ওপর পরীক্ষা করা হচ্ছে। এ পরীক্ষা সফল হলে হয়তো তঁাকে আবারও কথা বলতে শোনা যাবে। অর্থাত্ তঁার মসি্তষ্কের ভাবনাগুলো সরাসরি জানতে পারবে মানুষ।চিন্তা ধরার এ যন্ত্র উদ্ভাবন করেছেন ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান নিউরো ভিজিলের প্রধান নির্বাহী ড. ফিলিপ লো। শুধু ঘুমের বিষয়টি পরীক্ষা করার জন্য এ যন্ত্রটি উদ্ভাবন করা হলেও গবেষকেরা বলেন, যন্ত্রটি মানুষের চিন্তাও পড়তে সক্ষম। মসি্তষ্ক-তরঙ্গের বিভিন্ন ধরন বিশ্লেষণ করে `আইব্রেন'। এ যন্ত্রটি রিয়েল টাইমে তথ্য সংগ্রহ করে। আইব্রেন হচ্ছে হেডব্যান্ডের মতো দেখতে একটি ইলেকট্রনিক যন্ত্র ভর্তি বাক্সের মতো। এ যন্ত্রটির সঙ্গে একটি ইউএসবি পোর্ট রয়েছে। এ পোর্টের সাহায্যে আইব্রেনকে চার্জ দেওয়া বা তথ্য স্থানান্তরের কাজ করা সম্ভব। গবেষকেরা চিকিত্সাক্ষেত্রে এ যন্ত্রটি ব্যবহারে অসীম সম্ভাবনার কথা জানিয়েছেন।