চিন্তানিয়ন্ত্রিত পোশাক
জাপানের রোবটনির্মাতা প্রতিষ্ঠান সাইবারডাইন গত বুধবার একটি বিশেষ পোশাক প্রদর্শন করেছে৷ চিন্তার সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যাবে৷ এটি যিনি গায়ে চড়াবেন, তাঁর ইচ্ছা অনুযায়ী কাজ করবে৷ টোকিওর উত্তর-পূর্বে অবস্থিত সুকুবা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ও সাইবারডাইনের প্রতিষ্ঠাতা ইয়োশিয়ুকি সানকাই বলেন, যান্ত্রিক পোশাকের জীবনঘনিষ্ঠ প্রয়োগ বৃদ্ধির উপায় বের করাই তাঁর এ চেষ্টার লক্ষ্য৷ শারীরিক রোগের চিকিৎসায় এ ধরনের চিন্তানিয়ন্ত্রিত পোশাক ব্যবহারের সুযোগ রয়েছে৷ তাঁরা প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে চান৷ নতুন পোশাকটি মানুষের ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত ক্ষীণ বৈদ্যুতিক স্পন্দন শনাক্ত করতে পারে৷ সাইবারডাইন আগেও বিদ্যুৎচালিত বিভিন্ন যন্ত্র ও শরীরে প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম হাত ও জোড়া তৈরি করেছে৷ এসব ব্যবহার করে বৃদ্ধ, পঙ্গু ও শিল্পকারখানার শ্রমিকেরা উপকার পেয়েছেন৷ এএফপি৷