চিন্তার সাহায্যে চলে কৃত্রিম হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিন্তার সাহায্যে চলে কৃত্রিম হাত
চিন্তার সাহায্যে চলে কৃত্রিম হাত

যুক্তরাজ্যের তরুণ সেনাসদস্য অ্যানড্রু গার্থওয়েট ২০১০ সালে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াই করছিলেন। একপর্যায়ে গ্রেনেড বিস্ফোরণে তাঁর ডান হাত উড়ে যায়। অস্ট্রিয়ার মেডিকেল ইউনিভার্সিটি অব ভিয়েনার হাসপাতালে গত বছর এক অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে কৃত্রিম (বায়োনিক) হাত প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকদের কাছ থেকে কয়েক মাসে তিনি শিখে নেন অত্যাধুনিক হাতটি ব্যবহারের যাবতীয় কৌশল। এটি নিয়ন্ত্রিত হয় তাঁর চিন্তার সাহায্যে। বিস্মিত অ্যানড্রু বলেন, ‘আমি অভিভূত! কী খুশি হয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রাকৃতিক হাতের মতোই এই বায়োনিক হাত ব্যবহার করতে পারি।’ সম্ভবত যুক্তরাজ্যের প্রথম মানুষ হিসেবে বায়োনিক হাত ব্যবহার করছেন অ্যানড্রু। ভিয়েনার একটি প্রতিষ্ঠান এই বায়োনিক হাত তৈরি করেছে। বিবিসি।