চিপস ও পাউরুটি মস্তিষ্কে উদ্দীপনা জাগায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাউরুটি ও আলুর চিপসের মতো শ্বেতসারজাতীয় (কার্বোহাইড্রেট) খাবার মস্তিষ্কের বিশেষ অংশে উদ্দীপনা জাগায়। আর এই উদ্দীপনা থেকে এক ধরনের নেশা তৈরি হতে পারে। আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে গবেষকেরা এই তথ্য জানিয়েছেন। স্বেচ্ছাসেবীদের খাওয়ার সময় তাঁদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করে গবেষকেরা দেখতে পান, পাউরুটি ও চিপসের মতো খাবার গ্রহণের সময় মস্তিষ্কের বিশেষ অংশের তত্পরতা বেড়ে যায়। বিষয়টি মানুষের বেশি খাওয়ার প্রবণতা ও স্থূলতা নিরাময়ের গবেষণা এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণের পদ্ধতি উদ্ভাবনে কাজে লাগতে পারে। এই উদ্ভাবন অনুযায়ী, খাবারের প্রতি মানুষের আসক্তি অনেক সময় খাবারের স্বাদের চেয়ে ধরনের ওপর বেশি নির্ভর করে। টেলিগ্রাফ।