চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শীর্ষক একটি নতুন কোর্স আব্যশক করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ১০০ নম্বরের এই কোর্স জতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষর্থীকে প্রথম বর্ষে পড়তে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

১৯ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইকো-বায়ো-সোশ্যাল রিসার্চ প্রজেক্টের ভেক্টর সার্ভে অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ ও মানিটোভা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই জরিপ পরিচালনা করে।

গণবিশ্ববিদ্যালয়ে সমাবর্তন

২৫ আগস্ট গণবিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও গণবিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী।

আইইউটিতে বিতর্ক প্রতিযোগিতা

২৩-২৪ আগস্ট গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ইংলিশ ডিবেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইউবি) দল। মোট পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ৪৯ জন বক্তা প্রতিযোগিতায় অংশ নেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

২২ আগস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘কনফারেন্স অন কমিউনিটি বেসড অ্যাডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ’ র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়। অ্যাকশন রিসার্চ ফর কমিউনিটি ইন বাংলাদেশ এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি

ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে এক শিক্ষা সফরের আয়োজন করেছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সফরে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৭৭০-০৪০৮১৫