চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শুরু হয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস জানান, এখন তৃতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে, আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি। যোগাযোগ: সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোন: ০১৭৬৬৬৬৩৫৫৬, ০১৭৬৬৬৬৩৫৫৭-৮ www.sub.edu.bd

ডুয়েটে বিতর্ক নিয়ে কর্মশালা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিডিএস) আয়োজনে ১৪ জানুয়ারি হয়ে গেল বিতর্ক কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্যানেল বিচারক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা রাসেদুজ্জামান রিপন।

— সাজ্জাদ সৌরভ