চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফ-কমার্স বুট ক্যাম্প
৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে আয়োজন করা হয় এক বুট এই ক্যাম্পের। বাংলাদেশ ইয়ং এন্ট্রাপ্রেনিউরস ল্যাব (বিওয়াইয়েল) আয়োজন করেছিল দিনব্যাপী এই ক্যাম্প। বুট ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী থেকে শুরু করে উপস্থিত ছিলেন ফেসবুক উদ্যোক্তারা।

আইইউবিতে নবীনবরণ
১০ মে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল নবীনবরণ। স্নাতকে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক।— সজীব মিয়া