চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। ২০০৮-২০১০ শিক্ষাবর্ষে পাস করা স্নাতকদের এই সমাবর্তন অনুষ্ঠান ছিল ২৪ মে।

ইউল্যাবে সেমিনার
২২ মে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছিল সাহিত্যকে নাটক বা চলচ্চিত্রে রূপায়ণের ওপর আলোচনা৷ এতে অংশ নেন ভারতীয় লেখক ও চলচ্চিত্রকার ফারুখ ডন্ডি৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য এইচ এম জহিরুল হক, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান জুড হেনিলো, ইউল্যাবের কমিউনিকেশন্স, স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা জুডিথা ওলমেখার প্রমুখ৷

চুয়েেট ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী
শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ফ্লাশ মব, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে ক্যাম্পাসজীবনের স্মৃতি রোমন্থন—কী ছিল না ওই তিন দিনের আয়োজনে। ১৪ থেকে ১৬ মে, চুয়েটিয়ানরা এমনই আয়োজনে মেতে ছিল ৪০তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবে। আর শেষ দিন ছিল জমকালো কনসার্ট—দেশসেরা ব্যান্ড দল ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীনের পাশাপাশি গান শোনায় চট্টগ্রামের স্থানীয় ও ক্যাম্পাসভিত্তিক ব্যান্ড দলগুলো।