চীনমুখী স্যামসাং
বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা স্যামসাং শিগগিরই চীনে প্রথম চিপ ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। এক খবরে বিবিসি জানিয়েছে, চিপ তৈরির প্ল্যান্ট স্থাপনে ৭০০ কোটি ডলার খরচ হবে স্যামসাংয়ের। চীনের এ প্ল্যান্ট থেকে স্মার্টফোন, ট্যাবলেট ও এমপিথ্রির জন্য মেমোরি চিপ তৈরি করবে প্রতিষ্ঠানটি।প্রাথমিকভাবে চীনে প্ল্যান্ট তৈরিতে স্যামসাং ২৩০ কোটি ডলার বিনিয়োগ করবে। অনেক দিন ধরেই চীনে তাদের ফ্যাক্টরি স্থাপন করতে চাইছিল স্যামসাং। কিন্তু চীনের প্রতিষ্ঠান থেকে তথ্য ফঁাস হয়ে যাওয়ার ভয়ে এত দিন পিছিয়ে ছিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি চীন সরকারের অনুমতি পাওয়ার পর এ প্রকল্প বাস্তবায়নে হাত দিচ্ছে কোম্পানিটি।প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, চীনের বিশাল প্রযুক্তিবাজারে প্রাধান্য বিস্তার করতেই স্যামসাং সেখানে প্ল্যান্ট বসানোর সদ্ধিান্ত নিয়েছে। চীনে এ প্ল্যান্ট স্থাপিত হলে মেমোরি চিপের ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরও এগিয়ে যাবে স্যামসাং। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি উত্পাদন পর্যায়ে যেতে সক্ষম হবে বলেই স্যামসাং কতর্ৃপক্ষ আশাবাদী।