চীনে আইপ্যাড চোরাচালানে গৃহিণীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং থেকে চীনে আইপ্যাড, স্মার্টফোনসহ ইলেকট্রনিক পণ্য চোরাচালান করছেন গৃহিণীরা। চীন থেকে অহরহ হংকং ভ্রমণে এসে চোরাচালান করছেন চীনে বিপুল জনপ্রিয়তা পাওয়া অ্যাপলের পণ্যসামগ্রী। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।এদিকে বেইজিং নিউজ জানিয়েছে, চীনের বৃহত্তম অনলাইন স্টোর অবৈধ চোরাচালানের দায়ে আদালতের কাঠগড়ায়। কর ফাঁকির অভিযোগ করা হয়েছে ল্যানইউসুমা ডটকম নামের এ অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ প্রতিষ্ঠানটিতে আইপ্যাড ও আইফোন সরবরাহের অভিযোগে পাঁচটি দলের ২৬ সদস্যকে আটক করা হয়েছে, যাঁদের অর্ধেকই গৃহিণী। তাঁদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তাঁরা প্রায়ই হংকং থেকে অ্যাপলের পণ্য অবৈধভাবে চীনে নিয়ে আসেন।