চীনে কাগজের আইপ্যাডও জনপ্রিয়!
চীনারা অ্যাপল পণ্যের বিশাল ভক্ত। কারণ, চীনে প্রচুর অবৈধ অ্যাপল স্টোর পাওয়া গেছে, সেখানে অ্যাপলের তৈরি পণ্য কিনতে হাঙ্গামা পর্যন্ত হয়। চীনাদের এ অ্যাপল-ভক্তি এখন মাত্রা ছাড়িয়েছে। ৪ এপ্রিল `টম্ব সুইপিং ডে' বা `কুইং মিং' নামের একটি প্রাচীন অনুষ্ঠান উপলক্ষে আসল অ্যাপল পণ্য নয় বরং কাগজের তৈরি আইপ্যাড ও আইফোনও দেদার বিক্রি হচ্ছে। চীনা খুচরা বিক্রেতাদের বরাতে টিওআই জানিয়েছে, এ বছর চীনের টম্ব সুইপিং ডে বা কুইং মিং নামের একটি বার্ষিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে নিছক কাগজের তৈরি আইপ্যাড ও আইফোন দেদার বিক্রি হচ্ছে। টম্ব সুইপিং ডে চীনের শতাব্দী-প্রাচীন একটি অনুষ্ঠান। বার্ষিক এ আয়োজনের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করে চীনারা। প্রতিটি পরিবার তাদের পূর্বপুরুষদের স্মরণে কবরেরও ওপর বিভিন্ন খাবার রেখে দেয় ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন বস্তু যেমন কাপড়, অর্থ, গাড়ি বা বাড়ির কাগজের রেপি্লকা পোড়ায়। তাদের বিশ্বাস শতাব্দী-প্রাচীন এ আয়োজনে কাগজের তৈরি এসব রেপি্লকা উত্সর্গ করলে তাদের পূর্বপুরুষদের তা কাজে লাগবে আর তারা খুশি হয়ে উত্সর্গ করা বস্তুটি তাদের জন্য পাঠাবে। এবারের টম্ব সুইপিং ডে পালন করতেই কাগজের তৈরি আইফোন ও আইপ্যাড চীনে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কাগজের তৈরি এ আইপ্যাডের সঙ্গে আসল আইপ্যাডের মতো হেডফোন, চার্জার থেকে শুরু করে পুরো প্যাকেজটাই রয়েছে। কাগজের আইপ্যাডের দামও পড়ছে যথষ্টে। প্রতিটির দাম ৫৩৮ ইউয়ান বা প্রায় ৮৫ ডলার। আর আইফোনের দাম পড়ছে ২২ ইউয়ান।