প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ভিমরুলের আক্রমণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও কয়েক শ মানুষ। ভিমরুলের উপদ্রব থেকে রক্ষা পেতে নাগরিকদের মাঠ ও অরণ্যের ভেতর দিয়ে হাঁটাচলা করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, বড় আকারের এশীয় ভিমরুল এই আক্রমণ করছে। প্রায় দুই ইঞ্চি পর্যন্ত লম্বা প্রাণীটির হুল খুবই বিষাক্ত। এরা ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এক দিনে ১০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকা জানায়, সম্প্রতি শানঝি প্রদেশে এই ভিমরুলের উপদ্রব বেশি দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ওই এলাকায় উষ্ণ আবহাওয়া ভিমরুলের প্রজননের পক্ষে অনুকূল। শ্রমিকেরা অপেক্ষাকৃত প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে গিয়ে ভিমরুলের কবলে পড়ছেন। লাইভসায়েন্স।