চীনে লেনোভোর নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের উত্পাদন বাড়ানোর পরিকল্পনা করেছে। পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৮০ কোটি ডলার ব্যয় করার ও চীনে মোবাইল পণ্য তৈরির কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ মে লেনোভো গ্রুপ লিমিটেড এই পরিকল্পনার কথা জানিয়েছে।নতুন কারখানায় লিফোন ও লিপ্যাডের মতো নতুন স্মার্টফোন বিষয়ে গবেষণা, স্মার্টফোনের উন্নয়ন, স্মার্টফোন তৈরি ও তা বাজারজাত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে লেনোভো। ২০১৩ সাল নাগাদ লেনোভোর হুয়ান এলাকায় অবস্থিত এই কারখানা থেকে পণ্য উত্পাদন শুরু হবে বলে জানিয়েছে লেনোভো কর্তৃপক্ষ।এদিকে লেনোভোর নেওয়া সাম্প্রতিক এ উদ্যোগ প্রসঙ্গে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটারের বাজারে অ্যাপল, স্যামসাং, হুয়াউয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গৃহীত লেনোভোর এ উদ্যোগটি ফলপ্রসূ হবে।উল্লেখ্য, চীনে লেনোভো জনপ্রিয় একটি ব্র্যান্ড। ট্যাবলেট কম্পিউটারের ব্র্যান্ড হিসেবে চীনে অ্যাপলের পরের অবস্থানটিই লেনোভোর। ২০১১ সালের শেষ তিন মাসে সারা বিশ্বে লেনোভো ব্র্যান্ডের ৪ লাখ ট্যাবলেট কম্পিউটার ও ৬৫ লাখ মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয়েছে। প্রযুক্তি বাজারে স্মার্টফোন ও ট্যাবলেটের চাহিদা মেটাতেই নতুন কারখানা তৈরি করা হচ্ছে বলেই জানিয়েছেন লেনোভোর কর্তাব্যক্তিরা।