চীনে শিল্পকারখানায় রোবটের ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বিভিন্ন কারখানায় উত্পাদন বাড়াতে প্রযুক্তি ও রোবট ব্যবহার করা হচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নত হচ্ছে ও অন্যান্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমানে চীনের গ্রেট ওয়াল মোটরস কারখানায় রোবট ব্যবহার করে গাড়ির কাঠামো তৈরি ও ঝালাইয়ের কাজ করা হচ্ছে। এর ফলে উত্পাদন খরচ কমার পাশাপাশি শ্রমিক আহত হওয়ার আশঙ্কাও কমছে।চীনে গ্রেট ওয়াল হচ্ছে বেসরকারি গাড়িনির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে প্রায় অর্ধ লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠানটিতে সুইস রোবট ও অন্যান্য রোবোটিকস যন্ত্রপাতি ব্যবহার করায় উত্পাদন খরচ যেমন কমেছে, তেমনি প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে উন্নত গাড়ি জোগানের সক্ষমতাও অর্জন করেছে।গ্রেট ওয়ালের কর্মকর্তা লি শাউয়ি জানিয়েছেন, আওডি ও ভক্সওয়াগনের মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় আসতে চীনের গাড়ি তৈরিতে রোবট ব্যবহারের বিকল্প ছিল না।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, গাড়িনির্মাতা প্রতিষ্ঠান থেকে মাইক্রোচিপ প্রতিষ্ঠান পর্যন্ত চীনের সব ক্ষেত্রেই ইদানিং রোবট ব্যবহার করা হচ্ছে। ফলে দেশটির স্থানীয় প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে।