চীনে ‘আইপ্যাড’ মামলা মেটাল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় কোটি ডলার খরচা করে ‘আইপ্যাড’ মামলা মেটাল অ্যাপল। ‘আইপ্যাড’ নাম নিয়ে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান প্রভিউয়ের করা মামলার সমঝোতা হিসেবে এই অর্থ পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।প্রভিউয়ের দাবি, তারা ২০০০ সালে চীনের বাজারে ‘আইপ্যাড’ নামের নিবন্ধন করে রেখেছিল। ২০০৯ সালে অ্যাপল তাদের জনপ্রিয় ট্যাবলেটের নাম ‘আইপ্যাড’ রাখার সিদ্ধান্ত নেয়। আইপ্যাড নাম ব্যবহার করায় চীনের গোয়াংডন আদালতে মামলা করেছিল প্রভিউ।আদালত দুটি প্রতিষ্ঠানকে সমঝোতা করার নির্দেশ দিলে অ্যাপল ছয় কোটি ডলার অর্থ ছাড় করতে রাজি হয়েছে। এর আগে প্রভিউয়ের কাছ থেকে চীন বাদে অন্যান্য দেশে আইপ্যাড নামটি ব্যবহার করার অনুমতি নিয়েছিল অ্যাপল। সে সময় প্রভিউকে ৫৫ হাজার ডলার অর্থ পরিশোধ করেছিল অ্যাপল। কিন্তু আইপ্যাড নাম নিয়ে চীনের বাজারে পণ্যটি ছাড়ার পর আদালতে যায় প্রভিউ।সমঝোতা প্রসঙ্গে প্রভিউ জানিয়েছে, অ্যাপলের ছাড় করা অর্থ আশানুরূপ না হলেও তারা এই প্রস্তাব মেনে নিচ্ছে। উল্লেখ্য, এই সমঝোতার ফলে চীনের বাজারে ‘আইপ্যাড’ বিক্রিতে অ্যাপলের আর কোনো বাধা থাকছে না।