চীনের কামান এবার ইয়াহুর দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগলের সঙ্গে চীনাদের বিবাদ এখনো চলছে। এর মধ্যে নতুন করে একই ধরনের ঝামেলা পাকাচ্ছে চীন সরকার। এবার লক্ষ্য ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চইঞ্জিন ইয়াহু। চীন ও তাইওয়ানে যেসব বিদেশি গণমাধ্যমকর্মী থাকেন তাঁদের ইয়াহু ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গতকাল বেইজিংয়ে বিদেশি সাংবাদিকদের একটি সংগঠন এ তথ্য জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।বেইজিংয়ে বিদেশি সাংবাদিকদের সংগঠন দ্য ফরেন করেসপনডেন্টস অব চায়না (এফসিসি) অন্তত আটটি ইয়াহু মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার প্রমাণ দেখায়। এই ধরনের সাইবার আক্রমণের নিন্দা জানিয়েছে ইয়াহু! কিন্তু এ পরিস্থিতিতে গ্রাহকদের অবস্থা সম্পর্কে হালনাগাদ না করার জন্য ইয়াহুকে দোষারোপ করছে এফসিসি। সংগঠনটির একজন মুখপাত্র জানান, এই সাইবার আক্রমণ সম্পর্কে প্রশ্ন করা হলে ইয়াহু! কোনো উত্তর দেয়নি। এমনকি যাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাঁদেরও হ্যাক হওয়ার কারণ বলা হয়নি। এই সাইবার আক্রমণের শিকার আইরিশ টাইমস-এর সাংবাদিক ক্লিফোর্ড কুনান বলেন, ‘এ সপ্তাহে ইয়াহু অ্যাকাউন্টে ঢুকতে চাইলে একটি এরর মেসেজ পাই আমি। এরপর আর ঢুকতে পারিনি আমার অ্যাকাউন্টে। আমি ঘটনার কিছুই বুঝতে পারছি না। কে কেন এমন করতে যাবে? এ সম্পর্কে ইয়াহু!ও কিছু বলছে না। তবে চীনে অবস্থানকারী আমার মতো সাংবাদিক ও শিক্ষাবিদদের মেইল অ্যাকাউনট্যান্টে এমন সমস্যা হয়েছে বলে ঘটনাটিকে সন্দেহজনক মনে হচ্ছে।’গত জানুয়ারিতে চীনে মানবাধিকারকর্মীদের জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। শুধু গুগলের সঙ্গেই নয়, এ ঘটনার জের ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ইঙ্গিত আসে। মার্চের শুরুতে গুগল তাদের সার্চ ইঞ্জিনের বিরাট তথ্যভান্ডার চীন থেকে হংকংয়ে সরিয়ে নেওয়া শুরু করে। গত সপ্তাহে চীনের বিভিন্ন জায়গায় গুগল ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ আনে গুগল। এই সংঘাতের মধ্যে আরেক জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াগু!র সঙ্গে নতুন করে চীন কী ঝামেলা তৈরি করতে চাচ্ছে, সেটাই এখন দেখার অপেক্ষা। —বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান