চীনের গ্রাহকদের কাছে ক্ষমা চাইল অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের আইফোন ব্যবহারকারীদের দুর্ভোগের জন্য গতকাল ১ এপ্রিল ক্ষমা চেয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। আইফোনের বিক্রয়োত্তর সেবা নিয়ে অসন্তুষ্ট চীনের গ্রাহকদের কাছে ক্ষমা চাওয়াসহ আইফোনের ওয়ারেন্টি নীতিমালাতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অ্যাপলের তৈরি পণ্য চীনের বাজারে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে আইফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার হচ্ছে চীন। আইফোনের বিক্রয়োত্তর সেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন দেশটির গ্রাহকরা।বিশ্বের অন্যান্য দেশের বাজারের তুলনায় চীনের বাজারে মাত্র এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং গ্রাহকদের আবেদনে সাড়া না দেওয়ার বিষয়টি নিয়ে চীনের বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা করা হয়। শুরুতে অ্যাপলের কর্তৃপক্ষ এ সমালোচনা অগ্রাহ্য করলেও গতকাল সোমবার গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করার অঙ্গীকার করেছে। অ্যাপলের স্থানীয় ওয়েবসাইটে লেখা এক চিঠিতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, আমরা গ্রাহকদের ভুল বোঝার জন্য সর্বাত্মক ক্ষমা চাইছি।চিঠিতে চীনের বাজার ও দেশটিতে যোগাযোগ পদ্ধতি নিয়ে আরও কিছু শেখার কথা জানিয়েছেন টিম কুক।