চীনের নেতা ও কর্মকর্তাদের জন্য রেড প্যাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি প্রতিষ্ঠান ‘রেড প্যাড’ নামের একটি ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছে। তবে প্রতিষ্ঠানটি শুধু সে দেশের সরকারে থাকে নেতা এবংশীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে এটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপলের আইপ্যাডের মতো দেখতে নতুন এ ট্যাবলেট কম্পিউটারের দাম এক হাজার ৫৯০ ডলার। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এখনই রেড প্যাড বাজারে আসবে না। এটি মূলত সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের লক্ষ্য করে তৈরি হয়েছে। তাঁদের কাছেই বিক্রি করা হবে। আর এটার দামও অনেক বেশি, যা অনেকের সাধ্যের বাইরে। রেড প্যাডকে সরকারি কর্মকর্তাদের জন্য ‘মোবাইল বিজনেস প্ল্যাটফর্ম’ হিসেবে অভিহিত করা হয়েছে। এই ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের মাধ্যমে সরকারি কর্মকর্তারা আরও ভালোভাবে তাঁদের সরকারি কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে রেড প্যাড প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি দাবি করেছে। তবে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য রেড প্যাড বিক্রি করার সিদ্ধান্তে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।একজন চীনা ব্লগার তাঁর ব্লগে লিখেছেন, সরকারি কর্মকর্তারা অবৈধ পথে রোজগার করেন, তাই তাঁরা এটা কিনতে পারবেন। আরেকজন ব্লগার লিখেছেন, এই কম্পিউটার সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান