চুক্তি করলেন ডিজিটাল ওয়ার্ল্ডের সহযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল ওয়ার্ল্ডের সহযোগী প্রতিষ্ঠানগুলো চুক্তি সই করেছে
ডিজিটাল ওয়ার্ল্ডের সহযোগী প্রতিষ্ঠানগুলো চুক্তি সই করেছে

তথ্যপ্রযুক্তিবিষয়ক চার দিনের আন্তর্জাতিক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে। মেলার আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আয়োজকদের সঙ্গে সাতটি সহযোগী প্রতিষ্ঠান গতকাল ২২ নভেম্বর চুক্তি সই করেছে।

ডিজিটাল ওয়ার্ল্ডে আইসিটি বিভাগ ও বেসিসের সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস বাংলাদেশ (অ্যামটব), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি) ও সিটিও ফোরাম।
চুক্তি সই উপলক্ষে শনিবার বিকেলে বেসিস সভাকক্ষে বেসিসের সঙ্গে বিসিএস, অ্যামটব, আইএসপিএবি, বাক্য, বিআইজেএফ, বিডব্লিউআইটি ও সিটিও ফোরামের মধ্যে পৃথকভাবে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বেসিসের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ, বিসিএসের পক্ষে পরিচালক আলী আশফাক, আইএসপিএবির পক্ষে সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বাক্যর পক্ষে সভাপতি আহমেদুল হক, বিআইজেএফের পক্ষে সভাপতি মুহাম্মদ খান, বিডব্লিউআইটির পক্ষে সভাপতি লুনা সামছুদ্দোহা এবং সিটিও ফোরামের পক্ষে সভাপতি তপন কান্তি সরকার সমঝোতা স্মারকে সই করেন।