প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম পানিতে একটা দিন গুলিয়ে খেয়ে ফেলছেন—ভাবতেই কেমন লাগে বলুন তো? ব্যাপারটা অনেকটা তেমনই। চায়ের কাপে ক্যালেন্ডার তৈরির এই ব্যতিক্রমী ধারণা জার্মান চা নির্মাণ প্রতিষ্ঠান হেনসেল অ্যান্ড লিয়ন এবং বিজ্ঞাপনী সংস্থা কোলে রেবের। উন্নতমানের চায়ের পাতা দিয়ে পাতলা এক ধরনের পাত তৈরি করে তারা। সেই পাতের ওপর খাবারে ব্যবহারযোগ্য রং দিয়ে একেকটি তারিখ লেখা হয়। প্রতিষ্ঠানটির কাছ থেকে চাইলে পুরো বছরের ক্যালেন্ডার এমন ‘চায়ের পাত’ আকারে কিনে নিতে পারেন। এই পাত গরম পানিতে গুলিয়ে নিলেই হবে চমৎকার চা! বিউটিফুললাইফ