চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে মুক্ত সফটওয়্যারের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক সম্প্রতি চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুক্ত সফটওয়্যার বিতরণ করেছে। পাশাপাশি মুক্ত সফটওয়্যার বিষয়ে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনুষ্ঠিত কর্মশালায় মুক্ত সফটওয়্যারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহকারী প্রোগ্রামার মো. আরিফুল ইসলাম। এতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকেরা অংশ নেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত কর্মশালায় মুক্ত সফটওয়্যারের নিয়ে আলোচনা করেন বিসিসির সহকারী প্রোগ্রামার বিপাশা হালিম। —বিজ্ঞপ্তি