চুয়েটে মোবাইল অ্যাপ নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপ উন্নয়ন’ কর্মসূচির আওতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল মঙ্গলবার থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। এর উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তথ্যপ্রযুক্তির প্রসার বিভিন্নভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, কর্মসূচির বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অনেকে। সভাপতিত্ব করেন কর্মসূচির পরিচালক জি ফকরুদ্দিন আহমেদ চৌধুরী। সেমিনারে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির কারিগরি বিষয় নিয়ে মূল প্রবন্ধ পড়েন ইএটিএলের প্রধান কারিগরি কর্মকর্তা রাজেশ পালিত।
সরকারের তথ্য ও সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে মোবাইল অ্যাপ তৈরির জন্য এ কর্মসূচির আওতায় দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তি