চুরি ঠেকাবে জিনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তার জন্য কেবল মানিব্যাগের দিকে খেয়াল রাখাটা এখন আর যথেষ্ট নয়। পকেট না কেটেই এ যুগে আপনার টাকা-পয়সা চুরি করা সম্ভব। আর সে জন্য আপনার ক্রেডিট কার্ডের নম্বর জেনে নিলেই হয়। এ ধরনের ডিজিটাল চুরির কাজে তারবিহীন প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্রেডিট কার্ড ও পাসপোর্টের নম্বরসহ গোপনীয় নানা তথ্য সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রে বিশেষ একধরনের জিনস তৈরি করা হয়েছে। নর্টন এবং বেটাব্র্যান্ড নামের দুটি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় তৈরি ওই প্যান্টের পকেটে যুক্ত করা হয়েছে একধরনের সংকর ধাতু, যা তরঙ্গের মাধ্যমে ডিজিটাল তথ্য আদান-প্রদানে বাধা দেবে। তবে নেটওয়ার্কে প্রতিবন্ধকতা এড়াতে মুঠোফোন ভিন্ন পকেটে রাখতে হবে। ১৬৮ মার্কিন ডলার দামের প্যান্টটি আগামী ফেব্রুয়ারিতে বাজারে আনবে বেটাব্র্যান্ড। সিবিএস নিউজ