চুরি যাওয়া মোবাইলের দুশ্চিন্তা
মুঠোফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে বড় দুশ্চিন্তা থাকে ফোনটির অপব্যবহার নিয়ে। মোবাইল ফোন চালু রাখা ও বন্ধ রাখার প্রযুক্তি রয়েছে। কিন্তু দূর থেকে মোবাইল ফোন অকেজো করে ফেলার কেনো পদ্ধতি নেই। যে কারণেই এ দুশ্চিন্তা।যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দূর থেকে মুঠোফোন অকেজো করার প্রযুক্তি যুক্ত করার দাবি উঠেছে। এ দাবি করছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা-কারি কর্মকর্তাদের কাছ থেকে।হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মুঠোফোন ছিনতাই ও চুরিতে বিপর্যস্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সমাধান বের করার অনুরোধ করেছেন।যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ২০১২ সালে সংগঠিত ছিনতাইয়ের অর্ধেকই ছিল মুঠোফোন ছিনতাই সংক্রান্ত ঘটনা। ডিসট্রিক্ট অ্যাটর্নি জর্জ গ্যাসকন চুরি যাওয়া বা হারানো স্মার্টফোন অকেজো করার প্রযুক্তি মোবাইল ফোনে যুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এর মধ্যেই অ্যাপল ও গুগলের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। শিগগিরই এ নিয়ে স্যামসাংয়ের সঙ্গেও আলোচনা করবেন জর্জ।স্যানফ্রান্সিসকো ছাড়াও ওয়াশিংটন, নিউইয়র্ক, মেক্সিকোতেও মুঠোফোন চুরি ঠেকাতে সমাধান বের করার অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।যুক্তরাষ্ট্র ছাড়া যুক্তরাজ্যেও স্মার্টফোন চুরি ঠেকাতে সচেতনতা বাড়ছে।