চুল কাটান এখনই

ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র

ঈদের পোশাক এখনো কেনা হোক বা না হোক, ছেলেদের চুলের কাট ঠিক করে নেওয়ার এটাই সঠিক সময়। ঈদের ঠিক আগে চুল না কেটে এখনই বরং স্যালনে যাওয়া ভালো। নতুন চুলের কাট মানিয়ে নিতেও তো একটু সময় চাই। কী কাট এবার চলছে, দেখে নিন এই আয়োজনে।

হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী স্বাধীন মোহাম্মদ মাহবুব জানালেন, এবার ঈদে চলছে নানা ধরনের হেয়ার কাট। নির্দিষ্ট এক রকম কাটেই চুল সাজাতে হবে, তা নয়। তাই নিজের চেহারা বা পোশাকের কথা ভেবেই চুলের স্টাইল নির্বাচন করে নিতে পারবেন।

ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র

পারসোনা অ্যাডামসের হেয়ার ড্রেসার বাবুল চন্দ্র শীল মনে করেন, মুখের গড়নের ওপর নির্ভর করেই চুলের স্টাইল করা উচিত।
চাইলে একবার চুল কেটেই সারা দিন পোশাকের সঙ্গে মিলিয়ে তা সেট করে নিতে পারেন নানাভাবে। সময়টা যেহেতু গরম আবহাওয়া, তাই অনেকেই চুল ছোট করে কাটছেন বলে জানালেন রূপবিশেষজ্ঞরা।
তরুণদের পছন্দের কাটের মধ্যে আছে স্পাইক, সেমি স্পাইক, ফেড কাট, ব্রাশ কাট, ট্যাপার কাট বা নেইমার স্টাইল। অনেকেই দেশি-বিদেশি তারকাদের স্টাইল অনুযায়ী চুল সাজাচ্ছেন।

যেমন মুখ তেমন কাট

মডেল: ইমরান
মডেল: ইমরান

যাঁদের মুখের গড়ন একটু গোলাকার, তাঁরা স্পাইক করে চুলটা খাড়া রাখতে পারেন। দুই পাশে একটু ছেঁটে নিলে মুখের আকারটা সহজে ফুটে উঠবে। তবে চুল পাতলা হলে বেশি ছোট করে না কাটার পরামর্শ দিচ্ছেন রূপবিশেষজ্ঞরা। ঘন চুলে কয়েকটা স্তর করে কেটে নিতে পারেন।

ছবি: সৈকত ভদ্র
ছবি: সৈকত ভদ্র

সকালে পাঞ্জাবি পরার পর চুলটা একটু ভেজা ভেজা রাখতে পারেন। ওয়াক্সের সঙ্গে অল্প পানি ব্যবহার করে কাজটা সারতে পারেন।
এই সময়ে সামনের চুলটা হাত দিয়ে একটু উঁচু করে নিন।টি-শার্ট পরলে চুল এলোমেলোভাবে রাখতে পারেন জেল দিয়ে।
শক্ত বা নরম জেল ব্যবহার করে চুল নানাভাবে সেট করতে পারেন।
পশ্চিমা পোশাকের সঙ্গে চুলের সামনে ও দুই পাশে খুব বেশি ছোট করার দরকার নেই। সারা দিন চুলের স্টাইল ঠিক রাখতে হেয়ার মুজ অথবা হেয়ার স্প্রে লাগাতে পারেন।