চুয়েটে তথ্যপ্রযুক্তির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ‘সুপারক্রিট সিমেন্ট-প্রথম আলো চুয়েটডিএস তারুণ্যের উত্সব’-এ আয়োজন করা হয় তথ্যপ্রযুক্তির প্রকল্প প্রদর্শনী। প্রদর্শনীতে চুয়েটসহ চারটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২১টি প্রকল্প প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীতে সফটওয়্যারভিত্তিক প্রকল্পে প্রথম হয় চুয়েট কম্পিউটার প্রকৌশল বিভাগের জিপিএস ভেহিক্যাল ট্রাকিং সফটওয়্যার এবং দ্বিতীয় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লিনাক্সে শেল স্ক্রিপটিংয়ের মাধ্যমে ডিএনএস সার্ভার ও ওয়েব সার্ভার কনফিগারেশন। হার্ডওয়্যারভিত্তিক প্রকল্পে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে চুয়েটের মোড অব কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল ও পিএলসি লোডার। —চুয়েট প্রতিনিধি