চুয়েটে নববর্ষে সুন্দরবনের পক্ষে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘গ্রিন চুয়েট অ্যাডভেঞ্চার ক্লাব’। ১ বৈশাখ দিনব্যাপী এ ভোট কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। গ্রিন চুয়েট অ্যাডভেঞ্চার ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ সিফাত প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি হিসেবে নির্বাচন করতে হলে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা চুয়েটে এ কার্যক্রম আয়োজন করেছি। আগামী কিছুদিনের মধ্যে এই কার্যক্রম আমরা চট্টগ্রাম শহরে পরিচালনা করব।’গ্রিন চুয়েট অ্যাডভেঞ্চার ক্লাব চুয়েটের সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান গ্রিন ফর পিসের একটি অঙ্গসংগঠন। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে চূড়ান্ত পর্বে এখন প্রতিদ্বন্দ্বিতা করছে সুন্দরবন। সুন্দরবনকে ভোট দেওয়া যাবে www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইট থেকে। —চুয়েট প্রতিনিধি