চুয়েটে প্রযুক্তি পেশা নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কম্পিউটার বিষয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নিয়ে সেমিনার গত মঙ্গল-বার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে গবেষণাপত্র লেখা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মো. সাইদুর রহমান।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা নির্বাচন ও পরিবর্তন বিষয়ে পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মামুনুর রশীদ। সেমিনার শেষে তাঁরা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
—চুয়েট প্রতিনিধি