চুয়েটে ফায়ারফক্স ওএস নিয়ে কর্মশালা
মজিলা বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার প্রথম অংশে ছিল ফায়ারফক্স ওএস এবং অ্যাপ সংশ্লিষ্ট আলোচনা। দ্বিতীয় অংশে ছিল অ্যাপ্লিকেশন তৈরি নিয়ে কর্মশালা। কর্মশালায় ফায়ারফক্স ওএস পরিচিতি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ তৈরি পদ্ধতি শেখানো হয়। কর্মশালায় চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শেষে অ্যাপ্লিকেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে মজিলার পক্ষ থেকে উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল ফোনের জন্য নতুন এই ফায়ারফক্স ওএসের অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে শিক্ষার্থীদের জানানো এবং পরিচিত করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের প্রভাষক তৌহিদুল আলম। কর্মশালাটি পরিচালনা করেন মজিলা বাংলাদেশের রাহিদ হাসান ও রবিন মেহদী। —বিজ্ঞপ্তি