চুয়েটে মজিলা ও গুগলের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মজিলা-গুগল সামার অব কোডের চট্টগ্রাম অঞ্চলের পরিচিতি অনুষ্ঠানে হয়েছে গত সপ্তাহে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল ভবনে চুয়েট ফায়ারফক্স ক্লাবের সদস্যরা এর আয়োজন করেন। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মজিলা প্রতিনিধি ও আগ্রহীরা অংশ নেন। অনুষ্ঠানে গুগল সামার অব কোডে মজিলার বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদের কোডিং ও মজিলার প্রতি আগ্রহী করে তুলতে পৃথক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মজিলা ও গুগল সামার অব কোডের পক্ষে উপস্থিত ছিলেন তৌফিক আনাম, শামসুজ্জামান ও ফাহিরয়া কবির।
—চুয়েট প্রতিনিধি