চুয়েটে মজিলা-গুগল সামার অব কোডের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়েটে মজিলা-গুগল সামার অব কোডের ওরিয়েন্টেশনে অংশ নেন শিক্ষার্থীরা
চুয়েটে মজিলা-গুগল সামার অব কোডের ওরিয়েন্টেশনে অংশ নেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মজিলা-গুগল সামার অব কোডের চট্টগ্রাম অঞ্চলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল ভবনে চুয়েট ফায়ার ফক্স ক্লাবের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মজিলা প্রতিনিধি ও আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে গুগল সামার অব কোডে মজিলার বিভিন্ন সমস্যা সমাধান বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদেরকে কোডিং ও মজিলার প্রতি আগ্রহী করে তুলতে পৃথক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মজিলা ও গুগল সামার অব কোডের পক্ষে উপস্থিত ছিলেন তৌফিক আনাম, শামসুজ্জামান সাদি ও ফাহরিয়া কবির।