চূড়ান্ত পর্বের উপস্থাপনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইএটিএল-প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৫
ইএটিএল-প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৫

আজ ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে ‌‘ইএটিএল-প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৫’-এর চূড়ান্ত উপস্থাপনা পর্ব। ‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগানে গত বছরের ১৪ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে সবচেয়ে বড় এ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা।
ইথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) এবং প্রথম আলো এর আয়োজক।
আজ সেরা ২৫টি দল তাদের অ্যাপ তুলে ধরবে বিচারকদের সামনে। এদের মাঝে সেরা তিনটি দল পুরস্কার হিসেবে পাবে যথাক্রমে ১০ লাখ, ৫ লাখ ও ২ লাখ টাকা। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীরা প্রত্যেকে পাবে একটি করে স্মার্টফোন। সেরা এই ১০ দলের সদস্যদের জন্য থাকছে ইএটিএলে কাজের সুযোগ।
ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে এবং আর্থসামাজিক উন্নয়নে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই আয়োজকদের বিশ্বাস। আজ বিচারপর্বের প্রধান বিচারক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আইসিটি পেশাজীবীরা বিচারকের দায়িত্ব পালন করবেন।
বিস্তারিত জানা যাবে ইএটিএলের ওয়েবসাইটে (www.eatlapps.com)।