চেন্নাইয়ের প্রদর্শনীর অংশীদার ডক্টরসবিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চেন্নাইয়ে আগামী ৬ থেকে ৮ আগস্ট অনুষ্ঠেয় আন্তর্জাতিক চিকিৎসা যন্ত্রপাতি ও সফটওয়্যার প্রদর্শনী মেডিকেল ২০১০-এর আন্তর্জাতিক অংশীদার হয়েছে বাংলাদেশের চিকিৎসাবিষয়ক ওয়েব পোর্টাল ডক্টরসবিডি (www.doctersbd.com)। মেলায় ডক্টরসবিডির স্টল থাকবে এবং একাধিক সেমিনারের আয়োজন করবে। সম্প্রতি ঢাকায় এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেডিকল ২০১০-এর প্রকল্প পরিচালক কে সুন্দরারজন ও ডক্টরসবিডির প্রধান নির্বাহী আরিফুল হাসান। —বিজ্ঞপ্তি