চেষ্টা ও শ্রম সাফল্যের চাবিকাঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২০
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
৩১. ‘সততা ও সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর অসত্য ও মিথ্যা মানুষকে ধ্বংস করে।’— এ উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.) ঘ. হজরত আলী (রা.)
উত্তর: খ. মহানবী (সা.)।
৩২. সততা মানুষকে কোন কাজ থেকে বিরত রাখে?
ক. পাড়াপড়শী খ. পাপ ও অন্যায় গ. সম্পত্তি ঘ. আদব-কায়দা
উত্তর: খ. পাপ ও অন্যায়।
৩৩. তোমার জীবনে সবচেয়ে আপনজন কারা?
ক. ছোটবেলার সাথি খ. পাড়াপড়শী গ. মাতাপিতা ঘ. দাদাদাদি
উত্তর: গ. মাতাপিতা।
৩৪. ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’ — এটি কার বাণী?
ক. আল্লাহ তাআলার খ. মহানবী (সা.)-এর
গ. হজরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর
ঘ. হজরত বায়েজিদ বোস্তামী (রহ.)-এর
উত্তর: খ. মহানবী (সা.)-এর।
৩৫. শ্রম শব্দের অর্থ কী?
ক. মেহনত খ. আশা গ. ভারী ঘ. ইচ্ছা উত্তর: ক. মেহনত।
৩৬. কোনটি সাফল্যের চাবিকাঠি?
ক. ধনসম্পদ খ. বুদ্ধি গ. ইচ্ছাশক্তি ঘ. চেষ্টা ও শ্রম
উত্তর: ঘ. চেষ্টা ও শ্রম।
৩৭. ‘মানুষ যা চেষ্টা করে তা-ই পায়?’— উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা ক. মহানবী (সা.)
গ. হজরত আদম (আ.) ঘ. হজরত নূহ (আ.)
উত্তর: ক. আল্লাহ তাআলা।
৩৮. চেষ্টা ও পরিশ্রম কী?
ক. ধনসম্পদ অর্জনের চাবিকাঠি খ. শেখার ও জানার চাবিকাঠি
গ. অবৈধ কাজের সফলতা ঘ. জান্নাত পাওয়ার সহজ পথ
উত্তর: খ. শেখার ও জানার চাবিকাঠি।
৩৯. সুফিয়াদের বাসায় ছোট্ট একটি কাজের মেয়ে কাজ করে। তার প্রতি আচরণ কেমন হওয়া উচিত বলে তুমি মনে কর?
ক. তাকে ছেঁড়া জামাকাপড় পরতে দিতে হবে
খ. তাকে ঘৃণা করতে হবে গ. তাকে স্নেহ ও আদর করতে হবে
ঘ. তাকে সব সময় এড়িয়ে চলতে হবে
উত্তর: গ. তাকে স্নেহ ও আদর করতে হবে।
৪০. কোনটি ইসলামের শিক্ষা?
ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া খ. শ্রমিককে ঠকানো
গ. শ্রমিকের কাজ শেষ হলে অনেক পরে পারিশ্রমিক দেওয়া
ঘ. শ্রমিককে শারীরিক নির্যাতন করা
উত্তর: ক. শ্রমের ন্যায্য মর্যাদা দেওয়া।
৪১. ‘শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও’—কথাটি কার?
ক. আল্লাহ তাআলার খ. মহানবী (সা.)-এর
গ. হজরত আলী (রা.)-এর ঘ. হজরত মূসা (আ.)-এর
উত্তর: খ. মহানবী (সা.)-এর।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল