প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলনামূলক কম আকর্ষণীয় ব্যক্তিরা কর্মস্থলে পরিহাসের শিকার হন। তাঁদের প্রতি নিষ্ঠুর আচরণও করা হয়। অপরদিকে, প্রিয়দর্শন ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে বন্ধুসুলভ ব্যবহার। মার্কিন গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নটর ডেম ও মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা ১১৪ জন চাকরিজীবীর ওপর জরিপ চালান। নটর ডেম ইউনিভার্সিটির অধ্যাপক টিমোথি জাজ বলেন, একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য তাঁর ব্যক্তিত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই ব্যক্তিত্বের ওপর ভিত্তি করেই কর্মক্ষেত্রে মানুষের প্রতি আচরণেও ভিন্নতা আসে। অনেকে স্বীকার করতে না চাইলেও আচরণে এই বৈষম্যের ব্যাপারটি সত্যি। এই গবেষণার ফলাফলে সমাজের একটি সমস্যাই চিহ্নিত হয়েছে। টেলিগ্রাফ।