চোখের ইশারায় চলবে টিভি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, টেলিভিশনের রিমোট কন্ট্রোলের যুগ হয়তো ফুরাল। সম্প্রতি চীনের টিভি নির্মাতা প্রতিষ্ঠান হাইয়ার চোখের ইশারায় নিয়ন্ত্রণযোগ্য টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে। বার্লিনে অনুষ্ঠিত `আইএফএ ট্রেড শো' উপলক্ষে চোখের ইশারা চালিত `হাইয়ার গেজ টিভি' নামের টেলিভিশন দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।`হাইয়ার গেজ টিভি'র জন্য চোখের ইশারায় নিয়ন্ত্রণ পদ্ধতিটি তৈরি করেছে সুইডেনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান টোবি। উলে্লখ্য, এর আগে চোখের ইশারায় কম্পিউটার চালানোর উপযোগী প্রযুক্তি তৈরি করেছিল টোবি।নির্মাতা প্রতিষ্ঠান টোবির প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চোখের ইশারায় টিভি চালাতে হলে ব্যবহারকারীকে টেলিভিশনের ওপর বা নীচের দিকে থাকা একটি ইউজার ইন্টারফেস চোখের ইশারায় চালু করতে হবে। এরপর সে ইন্টারফেস থেকে টেলিভিশনের শব্দ বাড়ানো-কমানো, চ্যানেল পরিবর্তনসহ টেলিভিশনের অন্যান্য কাজ করা যাবে। ২০১৩ সাল নাগাদ বাজারে আসবে চোখের ইশারায় বুঝতে সক্ষম হাইয়ার গেজ টিভি।টেলিগ্রাফ জানিয়েছে, এবারের আইএফএ মেলায় হাইয়ার এমন একটি টেলিভিশন প্রযুক্তি দেখিয়েছে যা পুরোপুরি স্বচ্ছ। টেলিভিশন বন্ধ থাকলে তা কাচের মতই স্বচ্ছ দেখায়। এই টেলিভিশনটি মসি্তষ্ক তরঙ্গ ব্যবহার করে নিয়ন্ত্রণ করা ছাড়াও চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে। নতুন স্বচ্ছ পর্দার এ টেলিভিশনের পাশাপাশি সাবানের বুদবুদের মত পাতলা একটি টিভি তৈরিতে কাজ করছে চীনের হাইয়ার।চোখের ইশারায় টেলিভিশন চালানোর নতুন এ প্রযুক্তিটি ছাড়াও ইতিমধ্যে কণ্ঠস্বরের সাহায্যে টেলিভিশন নিয়ন্ত্রণ, হাতের ইশারায় বা অঙ্গভঙ্গির সাহায্যে টেলিভিশন নিয়ন্ত্রণের পদ্ধতি স্মার্ট টেলিভিশনের সঙ্গে যুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান।টোবি কর্তৃপক্ষ জানিয়েছে, চোখের ইশারায় ল্যাপটপ, টেলিভিশন, কম্পিউটারের পর এবার চোখের ইশারায় গাড়ি চালানোর প্রযুক্তি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।