চোখ দিয়ে টুইট (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ দিয়ে টুইট করতে সক্ষম হয়েছেন টনি নিকলিনসন নামের পক্ষাঘাতগ্রস্ত এক ব্যক্তি। ১৩ জুন শুধু চোখের ইশারায় নিজের কথা টুইট করেন লকড-ইন সিনড্রোমে আক্রান্ত নিকলিনসন। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।২০০৯ সালে নার্সিং সাময়িকীতে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, পক্ষাঘাতগ্রস্ত রোগীদের লকড-ইন সিনড্রোম এমন একটি পর্যায়, যখন মানুষের কেবল চিন্তা-চেতনা অবশিষ্ট থাকে কিন্তু তার শরীর ও পেশির ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না।২০০৫ সালে স্ট্রোক হওয়ার পর প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত হন নিকলিনসন। তিনি কেবল তাঁর চোখের পলক ফেলতে পারেন। কিন্তু এই ১৩ জুন ছিল তাঁর জন্য একটি উল্লেখযোগ্য দিন। এদিন চোখের ইশারা শনাক্তকারী কম্পিউটারের সাহায্যে টুইট করেন তিনি।৫৭ বছর বয়সী নিকলিনসনকে নিয়ে একটি ভিডিওচিত্র তৈরি করেছে চ্যানেল ৪, যা আজ ১৮ জুন প্রচার করা হবে। নিকলিনসন তাঁর জীবন থেকে মুক্তির জন্য আদালতে প্রার্থনা করেছেন। চিকিত্সকেরা তাঁকে বিষাক্ত ইনজেকশন দিয়ে যন্ত্রণা থেকে মুক্তি দেবেন কি না, তা নিয়ে আজ আদালতে শুনানি হবে।চোখ দিয়ে টুইট করা প্রসঙ্গে নিকলিনসনের স্ত্রী জেন জানিয়েছেন, ‘সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যোগ দেওয়ার মাধ্যমে নিকলিনসন তাঁর মনোভাব বিনিময় করতে পারছেন।’